প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিং খানের টুইটার টুইটগুলো বেশ দারুণ। কখনো তিনি নিজের কোনো ভাবনাচিন্তার কথা লেখেন, আবার কখনো কখনো কোনো জ্ঞানীগুণী মানুষের কথা টুইট করেন। সে রকমই একটা কথা তিনি তাঁর টুইটারে লিখলেন মে মাসের ২১ তারিখে। ‘কোনো মানুষই তার অতীতকে কেনার মতন যথেষ্ট ধনী নয়। অস্কার ওয়াইন্ড বলেছেন, পরিশ্রম করো, ভালোভাবে বাঁচো এবং প্রার্থনা করতে ভুলে যেয়ো না, পৃথিবী তোমার জন্যই অপেক্ষা করছে।’ এর প্রায় কয়েক দিন পরেই ২৬ মে তিনি টুইট করলেন, ‘কাজে যাওয়ার আগে আমি আমার সন্তানদের কপালে চুমু দিয়ে যাই। আমার মনে নিশ্চয়তা আসে যে তাদের এত চমৎকার নির্মল হাসির সঙ্গে পৃথিবীতে কোনো খারাপ কিছু থাকতে পারে না।’