শাহরুখ খানের ‘জোর কা ঝাটকা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন টিভি রিয়েলিটি শো ওয়াইপআউট অবলম্বনে ভারতে তৈরি হচ্ছে জোর কা ঝাটকা। এ প্রতিযোগিতায় একই সঙ্গে ভীষণ কঠিন ও দারুণ হাস্যকর সব বাধা পার হওয়ার চেষ্টা করবেন ২৮ জন তারকা। শাহরুখ খান থাকবেন উপস্থাপক ও ধারাভাষ্যকারের ভূমিকায়। শাহরুখ জানিয়েছেন, তাঁর ধারণা, প্রতিযোগীদের নিয়ে নিছক ঠাট্টা-মশকরা করার চেয়ে তাঁদের দিয়ে মজার কাজকর্ম করানো অনেক বেশি উপভোগ্য হবে।‘আমি আমার ধারাভাষ্যটা ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করব। আশা করি, দর্শকেরা এতে মজা পাবে।’ বলেছেন শাহরুখ খান। এ নিয়ে চতুর্থবারের মতো কোনো রিয়েলিটি শো উপস্থাপনা করছেন শাহরুখ খান। আর অনুষ্ঠানটি দেখানো হবে ইমাজিন চ্যানেলে। ওয়েবসাইট।