শাহরুখ তনয়ের নাম আবরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃখটা কেটে গেলে এ নিয়ে আবার কথা বলবেন বলে জানিয়েছিলেন। কথা রাখলেন শাহরুখ খান। মাত্রই কদিন আগে পৃথিবীর আলো দেখা নিজের ছেলে সম্পর্কে অনেক তথ্যই দিলেন। এক বিবৃতিতে শাহরুখ জানান, ছেলের নাম রাখা হয়েছে আবরাম। বলিউড বাদশা এ-ও স্বীকার করেন, অন্যের গর্ভ ভাড়া নিয়ে সারোগেট পদ্ধতিতে জন্ম নেওয়া সেই শিশুটি নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই জন্মেছে। ফলে তাকে নিয়ে এখনো উদ্বিগ্ন শাহরুখ ও গৌরী খান।‘চারদিকের সব শোরগোলের মধ্যে একমাত্র আনন্দের খবর উপহার দিয়েছে আমাদের নবজাতক, যার নাম আবরাম। কয়েক মাস আগেই অপরিণত অবস্থায় সে জন্মেছে। যাহোক, অবশেষে সে ঘরে এল। অনেক দিন ধরেই গৌরী এবং আমাদের পুরো পরিবার ওর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন।’ বলেন শাহরুখ। আইএএনএস।