শাহরুখ প্রসঙ্গে প্রিয়াংকার মুখে ‘কুলুপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান-প্রিয়াংকা চোপড়ার ঘনিষ্ঠতা নিয়ে নানা মুখরোচক খবর প্রকাশিত হওয়ায় চরম বিরক্ত প্রিয়াংকা। আর তাই শাহরুখ প্রসঙ্গে মুখে কুলুপ আঁঁটার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এ বিশ্ব সুন্দরী। সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন ২৯ বছর বয়সী এই বলিউডের অভিনেত্রী। শাহরুখ প্রসঙ্গে মিডিয়ার সামনে কথা বলতে সংকোচ বোধ করেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রিয়াংকা বলেছেন, ‘অবশ্যই। এখন আমি শাহরুখ প্রসঙ্গে কোনো কথাই বলি না। সব সময় তাঁকে কেবল শ্রদ্ধাই করিনি, আদর্শ বলেও মেনেছি। তাঁর কারণেই নিজেকে ছাপিয়ে যেতে অনুপ্রেরণা পেয়েছি। কিন্তু এখন শাহরুখকে নিয়ে কোনো কথা বলতে আমার আর ভালো লাগে না।’শাহরুখের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে কি না—জানতে চাইলে প্রিয়াংকা বলেছেন, ‘মোটেও না। বরাবরের মতো এখনো শাহরুখের হূদয়ের উষ্ণতাকে আমি অনুভব করি। এই তো সেদিন আমার একটি শোতে তিনি এসেছিলেন। সবার সামনেই আমার সঙ্গে অনেক মজা করেছেন। একটুও বদলাননি শাহরুখ, সব ঠিকঠাক আছে।’নতুন কোনো ছবিতে শাহরুখ ও প্রিয়াংকার অভিনয়ের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন শাহরুখ পত্নী গৌরি খান। বিষয়টি ইঙ্গিত করে প্রিয়াংকাকে প্রশ্ন ছুড়লে তিনি প্রায় তেলে-বেগুনে জ্বলে ওঠেন। তিনি বলেন, ‘যদি কোনো অভিনেতা আমার সঙ্গে অভিনয় করতে না চান, তাতে আমার কিছুই যায় আসে না। তিনি স্ত্রীর কথা শুনে নাকি নির্মাতার হুমকির কারণে এমন সিদ্ধান্ত নিলেন, সেটা তদন্ত করতেও যাব না আমি।’ প্রিয়াংকা আরও বলেছেন, ‘কেউ যদি আমার সঙ্গে ছবিতে অভিনয় করতে না চান, তবে বিষয়টিকে সহজভাবেই মেনে নেব। যেহেতু আমি একজন অভিনেত্রী, কাজেই ছোটখাটো চরিত্রে ঠিকই অভিনয়ের সুযোগ মিলবে আমার। কখনোই আত্মসম্মান বিসর্জন দিইনি, ভবিষ্যতেও দেব না। আমি মনে করি, প্রতিটি মানুষের জন্য এ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।’