শাহরুখ-ফারাহ একসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও ফারাহ খান—দুই বন্ধুর সম্পর্কের আকাশে বিরাজ করছিল কালো মেঘের ঘনঘটা। এ বছরের শুরুতেই এক পার্টিতে ফারাহর স্বামীর গায়ে হাত তুলে বসেন শাহরুখ। সেসব অবশ্য মিটমাটও হয়ে গেছে বেশ কদিন হয়। সম্পর্কটা যে এখনো বেশ ভালো, তা বোঝা যাচ্ছে শাহরুখ-ফারাহ যৌথ প্রযোজনার খবরে। প্রযোজক হিসেবে শাহরুখ এখন বৃহস্পতির তুঙ্গে। প্রযোজনা করেছেন রাব নে বানা দে জোড়ি, মাই নেম ইজ খান, ডন টুয়ের মতো ব্যবসাসফল সব ছবি। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই প্রযোজনা করতে স্বচ্ছন্দ বোধ করেন এই তারকা। সে জন্যই নাকি ফারাহ খানকে প্রস্তাব দিয়েছিলেন একসঙ্গে চলচ্চিত্র প্রযোজনা করতে। তাতে রাজি ফারাহ। আশা করা হচ্ছে, তাঁদের যৌথ প্রযোজনার প্রথম ছবি হবে হ্যাপি নিউ ইয়ার এবং প্রায় পাঁচ বছর পর এই ছবির মধ্য দিয়ে ফারাহ পরিচালিত কোনো ছবিতে অভিনয় করছেন শাহরুখ। টিএনএন ও জিনিউজ