শাহরুখ ভারতের সেরা তারকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান এবারও দেশের সেরা প্রভাবশালী তারকার সম্মান পেলেন। এই নিয়ে অবশ্য দ্বিতীয়বার। ফোর্বস ইন্ডিয়া তাদের সেরা ১০০ প্রভাবশালী সেলিব্রিটির তালিকার শীর্ষে স্থান দিয়েছে শাহরুখকে। শাহরুখের চেন্নাই এক্সপ্রেস ছবির সাফল্য এবং তাঁর দারুণ জনপ্রিয়তাই তাঁকে এই সম্মানে ভূষিত করেছে।
সেরা এক শর মধ্যে প্রথম সেরা দশের তালিকায় একমাত্র নারী সেলিব্রিটি হলেন ক্যাটরিনা কাইফ। তাঁর স্থান নয় নম্বরে। এই তালিকার প্রথম সেরা দশে আছেন যথাক্রমে শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনি, সালমান খান, শচীন টেন্ডুলকার, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, বিরাট কোহলি, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ ও হূতিক রোশন।