শাহরুখ মেয়েলি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ঘুষিতে দুই-চার গন্ডা খলনায়কের সাঙ্গপাঙ্গকে কুপোকাত করা তাঁর বাঁ হাতের খেল। কয়েক দশক ধরেই বলিউডি ভিলেনদের ছাতু বানিয়ে আসছেন। সেই শাহরুখ খানের মধ্যে নাকি পুরুষালি ভাবের ভীষণ অভাব! সেই শাহরুখের মধ্যে নাকি মেয়েলি ভাবের উপস্থিতি! শাহরুখের নামে এসব দুর্নাম রটাচ্ছে কে? শাহরুখ নিজেই! সম্প্রতি মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে এই তারকা বলেছেন, তাঁর মধ্যে সালমান-এব্রাহাম ধরনের পেশিবাহুল্য নেই। খানিকটা মেয়েলি ভাব আছে বলেই হয়তো মারকুটে নায়কের বদলে পুতুপুতু প্রেমিকের চরিত্রেই বেশির ভাগ সময় অভিনয় করতে হয়েছে। অ্যাকশন নয়, শাহরুখ রোমান্টিক হিরো। এএনআই।