শাহরুখ যখন স্নেহশীল বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যস্ততা তাঁকে দেয় না অবসর। চেন্নাই এক্সপ্রেস নিয়ে ছুটতে ছুটতে একটু দম নিয়েই আবার ব্যস্ত হয়ে পড়েছেন হ্যাপি নিউ ইয়ার ছবির শুটিংয়ে। তবে পরিবার-অন্তঃপ্রাণ শাহরুখ খান ব্যস্ততার ফাঁকে যতটুকু সময় পান, তা পরিবারকে দেওয়ার চেষ্টা করেন। দুবাইয়ে হ্যাপি নিউ ইয়ার ছবির শুটিংয়ের প্রথম অংশ শেষ করে শাহরুখ সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন লন্ডনে। সেখানে ছেলে আরিয়ানের সঙ্গে দারুণ সময় কেটেছে তাঁর।
এত দিন শাহরুখের বুকে মাথা রেখে ঘুমিয়েছে ছেলে। এবার ছেলের হাতে মাথা রেখে ঘুমিয়েছেন তিনি। আর তা জানিয়ে টুইট করেছেন শাহরুখ, ‘আমি হাজার হাজার সূর্যোদয়ের অপেক্ষা করেছি সূর্যাস্ত দেখব বলে। দারুণ একটি রাত কাটালাম প্রিয় ছেলের হাতে মাথা রেখে!’ ইন্ডিয়ান এক্সপ্রেস।