শাহরুখ শহীদকে খুব মনে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিছবি ‘জ্যোত্স্নাধারা’ লিখেছিলেন অকাল প্রয়াত ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ। আজ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আরটিভিতে দুপুরে দেখানো হবে এটি। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এতে অভিনয় করেন তারিন। কথা হলো তাঁর সঙ্গে। ‘জ্যোত্স্নাধারা’য় কবে অভিনয় করেছিলেন?তা প্রায় বছর পাঁচেক তো হবেই। যত দূর জানি, এটা শাহরুখ শহীদের প্রথম লেখা টেলিছবি। আমি তাঁকে আরও আগে থেকেই চিনতাম একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে। তাঁর সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয়, তখন আমি উচ্চমাধ্যমিকে পড়ি। তাঁর অনেক পোশাকের মডেল হয়েছি আমি। এই টেলিছবির চিত্রনাট্যটা আমার হাতে আসার পর অবাক হয়েছি। তিনি খুবই ভালো লেখেন। টেলিছবিটি প্রচার হওয়ার পর অনেকেই প্রশংসা করেছেন। আজ তাঁকে খুব মনে পড়ছে।শুটিংয়ের সময় শাহরুখ শহীদ কাছেই থাকতেন?থাকতেন মানে, প্রতিটা শট কাছ থেকে পর্যবেক্ষণ করতেন। পরিচালককে নিজের মতামত জানাতেন। সম্পাদনার সময়ও নাকি গিয়ে বসে থাকতেন। আর যেদিন প্রচার হয়, সেদিন তো সবাইকে মুঠোফোনে ক্ষুদ্র বার্তা পাঠিয়ে মনে করিয়ে দিতেন। প্রচার হওয়ার পর আবার মতামত জানার জন্য ফোন করতেন। তিনি ছিলেন খুবই বিনয়ী। পরিচয়ের পর থেকে কখনো হাসিমুখ ছাড়া তাঁকে দেখিনি। শেষে আমরা একসঙ্গে কাজ করেছিলাম ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায়। ওখানে আমরা একই প্যানেলে বিচারক ছিলাম। ২৭ ফেব্রুয়ারি রাতে তাঁর মৃত্যুসংবাদ শোনার পর আর ঘুমাতে পারিনি। একজন প্রতিভাবান ভালো মানুষকে আমরা হারিয়েছি।শাহরুখ শহীদের আর কোনো টেলিছবিতে কাজ করেছেন?আরও তিনটি টেলিছবি করেছি—এই প্রতীক্ষায়, অতঃপর তাহারা ও শেষ বিকেলের আলো। শুনেছি, ১২ মার্চ বিকেলেএই প্রতীক্ষায় টেলিছবিটি দেখানো হবে চ্যানেল ওয়ানে। এখন কী করছেন?জলকণা ধারাবাহিকটি এটিএন বাংলায় নিয়মিত প্রচারিত হচ্ছে। নাটকটির শেষ লটের কাজ হচ্ছে এখন। আমার ব্যাপারে দর্শকের সব ধারণা এবার পরিষ্কার হবে। সব সময়ই জিততে চাই, হারার কষ্ট কী জানি না। শেষ পর্যন্ত দেখি, আমি একদম একা।ইদানীং দেশের বাইরে কোথাও গিয়েছিলেন নাকি?হ্যাঁ, ব্যাংককে। গোলাম সোহরাবের নতুন ধারাবাহিকের কাজ করতে গিয়েছিলাম। নাম ক্যাফেটরিয়া। সাত দিন আগে ফিরেছি। এখন কাজ হবে ঢাকায়।  বিনোদন প্রতিবেদক