শাহরুখকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দেশে এমনটা হবে ভাবতেই পারেননি শাহরুখ খান। অগত্যা দেড় লাখ রুপি জরিমানা দিয়ে মুক্তি পেলেন। জানা গেছে, পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন লন্ডন আর হল্যান্ডে। বৃহস্পতিবার দেশে ফেরেন। নামেন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই সময় তাঁর সঙ্গে ছিল বড় আকারের ২০টি ব্যাগ। আর তা দেখে চোখ ছানাবড়া শুল্ক কর্মকর্তাদের। শাহরুখকে বসিয়ে রাখেন কর্মকর্তারা। কিছু জিজ্ঞাসাবাদও করেন। শাহরুখ বাইরে ফোন করতে চাইলেও অনুমতি পাননি। তবে পরিবারের অন্যদের যথারীতি ছেড়ে দেয় শুল্ক কর্তৃপক্ষ। ওই ২০টি ব্যাগ তল্লাশি করা হয়। শুল্ক না দিয়ে ওইসব মাল আনার জন্য শাহরুখকে দেড় লাখ রুপি জরিমানা করা হয়। অবশেষে জরিমানা দিয়ে বিমানবন্দর ছাড়েন শাহরুখ।