শাহরুখকে টেক্কা দেবেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের তুমুল জনপ্রিয় দুই তারকা সালমান আর শাহরুখ খানের চিরপ্রতিদ্বন্দ্বিতার কথা সবারই জানা। দুই খান সব সময়ই চেষ্টা করেন একে অপরকে ছাপিয়ে যাওয়ার। সম্প্রতি আবারও এর প্রমাণ মিলেছে। ‘শের খান’ ছবির মাধ্যমে শাহরুখের ‘রা ওয়ান’ ছবিকে টপকে যাওয়ার জন্য আঁট-ঘাট বেঁধে নেমে পড়েছেন সালমান।‘রা ওয়ান’-এর মতো ‘শের খান’ও সুপারহিরো-নির্ভর ছবি। এখানে কাঁধ সমান লম্বা চুলের এক পাঠান সৈন্যের চরিত্রে দেখা যাবে সালমানকে।ছবিটিতে ‘রা ওয়ান’-এর চেয়ে উন্নততর ভিজ্যুয়াল এবং স্পেশাল ইফেক্টস ব্যবহারের জন্য সালমান উঠে পড়ে লেগেছেন। এরই মধ্যে এ কাজের পেছনে অবিশ্বাস্য অঙ্কের অর্থ ঢালার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।‘শের খান’ ছবির অ্যাকশন-দৃশ্যে ভিজ্যুয়াল এবং স্পেশাল ইফেক্টস ব্যবহারের জন্য খরচ করা হচ্ছে ১০০ কোটি ভারতীয় রুপি। আর ‘রা ওয়ান’ ছবির স্পেশাল ইফেক্টসের পেছনে শাহরুখ ব্যয় করেছিলেন ৪০ কোটি রুপি।মজার বিষয় হলো বেশ কিছুদিন আগে সালমান ঘোষণা দিয়েছিলেন, ‘সুপারহিরো-নির্ভর কোনো ছবিতে তিনি অভিনয় করবেন না। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, সুপারহিরো-নির্ভর কোনো ছবিতে আমি অভিনয় করব না। আমি স্পাইডারম্যান হতে চাই না, মাকড়সার কামড়ও খেতে চাই না। আমি হতে চাই ‘সাল ম্যান’। এ ধরনের ঘোষণা দেয়ার পরও তিনি সুপারহিরো-নির্ভর শের খান ছবিতে কাজ করায় প্রশ্ন জন্মেছে অনেকের মনে। তাঁরা বলছেন, কেবল চিরশত্রু শাহরুখের রা ওয়ান ছবিকে টেক্কা দিতেই মত বদলেছেন সালমান।’