শাহরুখকে সাইকেল উপহার অভিষেকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুক্ষণের জন্য হলেও কৈশোরের দিনগুলো ফিরে পেয়েছিলেন শাহরুখ খান। অভিষেক বচ্চনের কাছ থেকে একটা সাইকেল উপহার পেয়েছেন। উপহার পেয়ে খুশিতে বাকবাকুম শাহরুখ দ্বিচক্রযানে চেপে কয়েকটা চক্কর মেরেছেন। সেই ছবি টুইটারে প্রকাশও করেছেন শাহরুখ। ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘বলা হয় সাইকেলে চালকই ইঞ্জিন, জীবনের ক্ষেত্রেও কথাটা কতই না সত্যি! নতুন এই বাহনের জন্য জুনিয়র বচ্চনকে ধন্যবাদ।’
হাসিখুশি শাহরুখ ভক্তদের এই বার্তাও দিয়েছেন, এখন তিনি পুরো সুস্থ। স্ক্রিন।