শাহরুখভক্ত জ্যাকম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কতজনই না খায়েশ করে বসে, শাহরুখের সঙ্গে একবার অভিনয় করতে চাই। ভক্তকুলের অমন খায়েশ পূরণ করা কঠিন বলেই শাহরুখ হয়তো এক হাসিতেই তা এড়িয়ে যান। কিন্তু ভক্তের নাম যদি হয় হিউ জ্যাকম্যান, তাহলে? শাহরুখ এই ভক্তের বেলা কী করবেন তা জানা যায়নি। তবে জ্যাকম্যান যে কিং খানের পাঁড় ভক্ত, বোঝা গেল তাঁর কথাতেই, ‘শাহরুখের বিশাল ভক্ত আমি। তাঁর মাই নেম ইজ খানও খুব পছন্দের ছবি আমার। ছবিটির সিক্যুয়েল করতে চাই, যার নাম হতে পারে মাই নেম ইজ জ্যাকম্যান অ্যান্ড আই অ্যাম নট অ্যা টেরোরিস্ট।’ ‘এক্সমেন’খ্যাত জ্যাকম্যান ২৫ মার্চ ভারতের মুম্বাইয়ে এফআইসিসিআই ফ্রেমস ২০১১-এর প্যানেল আলোচনায় অংশ নিতে এসেছিলেন। তখনই জানিয়ে দিয়েছেন, বলিউডে অভিনয় করতে চান তিনি।