শাহরুখের অনুরোধে শচীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার সত্যিই অসাধ্য সাধন করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। আর এতে সেখানে উপস্থিত সবাই অনেকটা অবাকও হয়েছেন। সম্প্রতি বলিউডের এ অভিনেতা সাহারা ইন্ডিয়া স্পোর্টসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। আর সেখানেই অসাধ্যটা সাধন করেন বলিউডের কিং খান শাহরুখ। মঞ্চে শাহরুখ ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দর শেবাগকে আমন্ত্রণ জানান তাঁর সঙ্গে নাচার জন্য। মঞ্চে এসেই শাহরুখ খানের দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েন শেবাগ। তিনি বলেন যদি শাহরুখ লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে নাচতে পারেন, তা হলেই তিনি নাচবেন। শাহরুখও এতে কম যান না। তত্ক্ষনাত তিনি শচীনকে আমন্ত্রণ জানান মঞ্চে একসঙ্গে নাচার জন্য। নাচতে কিছুটা অস্বস্তি বোধ করলেও শেষ পর্যন্ত বলিউড অভিনেতার অনুরোধ রক্ষার্থে শচীনকে নাচতে হয়েছিল।