শাহরুখের অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়জীবনের অনেকগুলো বছর পার করে এসেছেন। খ্যাত-অখ্যাত বহু অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। সেগুলো নেহাত ডালভাত মনে হয়েছে। কিন্তু স্ত্রীর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে পড়েছেন মুশকিলে। শাহরুখ খান সেই মুশকিল থেকে আসান পেয়েছেন কি না, জানা যায়নি। তবে স্ত্রী গৌরীর সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে যারপরনাই অস্বস্তিতে পড়েছিলেন। সম্প্রতি টুইটারে লেখা এক বার্তায় কিং খান এ তথ্য জানান। ওয়েবসাইট।