শাহরুখের এত টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

বলিউডের বাদশা তিনি অনেক দিন ধরেই৷ শুধু অভিনয় নয়, প্রযোজনা, বিভিন্ন পণ্যের দূতিয়ালি, স্টেজ শো তো আছেই; আইপিএলের সবচেয়ে ব্যবসাসফল দল কলকাতা নাইট রাইডারসের মালিক৷ শাহরুখ খানের ধন-সম্পত্তি সম্পর্কে আন্দাজ করে নেওয়াই যায়৷ সম্প্রতি একটি তালিকায় দেখা গেছে, হলিউড-বলিউড দুই জগতের তারকা মিলিয়ে শাহরুখ বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা!
এদিক দিয়ে শাহরুখ টেক্কা দিয়েছেন জনি ডেপ আর টম ক্রুজদেরও৷ ‘ওয়েলথ-এক্স হলিউড বলিউড রিচ লিস্ট’ নামের সেই তালিকায় ৮২ কোটি মার্কিন ডলারের সম্পদ নিয়ে সবার ওপরে কৌতুক অভিনেতা জেরি স্টেইনফেল্ড৷ একমাত্র ভারতীয় হিসেবে সেরা দশে জায়গা পাওয়া শাহরুখের সম্পদের পরিমাণ ৬০ কোটি ডলার৷ এরপর আছেন ক্রুজ (৪৮ কোটি) ও জনি ডেপ (৪৫)৷ টিএনএন৷