শাহরুখের কনসার্টে গান করবেন না কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্মি স্টেডিয়ামে শাহরুখ খানকে নিয়ে কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানে গান করবেন না কুমার বিশ্বজিৎ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি ফোন করে বললেন, ‘আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের সঙ্গে যে ধরনের পরিকল্পনা হয়েছিল, শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে, তার কিছুই ঠিক নেই। এত বড় একটা আয়োজনের আগে যে ধরনের প্রস্তুতির প্রয়োজন ছিল, সেটা আমি পাইনি। এটা আমার জন্য খুবই বিব্রতকর। আমি মনে করি, এর সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তির প্রশ্ন জড়িত। তাই অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’কুমার বিশ্বজিৎ জানান, তাঁর এই সিদ্ধান্ত এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। স্বপন জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।