শাহরুখের কাঁধে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রা ওয়ান ছবির শুটিং চলাকালে ডান কাঁধে চোট পেয়েছিলেন শাহরুখ খান। হেলাফেলা করার মতো ছিল না সেটি। কিন্তু ওই ছবির পরপরই ব্যস্ত হয়ে পড়েন নানা বিষয় নিয়ে। অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু কাছের মানুষদের প্রবোধ দিচ্ছিলেন ব্যস্ত শাহরুখ—চেন্নাই এক্সপ্রেস ছবির শুটিং শেষ হলেই ভেবে দেখব। অবশেষে তাঁকে ভেবে দেখতে হলো। কারণ, চেন্নাই এক্সপ্রেস ছবির শুটিংয়ের সময় ব্যথা সয়েছেন বেশ কয়েকবার। ২৫ মে শেষ হয়েছে রোহিত শেঠির এই ছবির কাজ। তাই গতকাল মঙ্গলবার লীলাবতী হাসপাতালে ছুরি-কাঁচির নিচে সঁপে দিলেন নিজেকে। এই সময়টায় বাবার পাশে থাকার জন্য লন্ডন থেকে ছুটে এসেছে শাহরুখের ছেলে আরিয়ানও। আইএএনএস।