শাহরুখের চমক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রা.ওয়ান ছবি নিয়ে উঠেপড়ে লেগেছেন শাহরুখ খান। যেন পণ করে বসেছেন, তাক লাগিয়ে ছাড়বেন দর্শককে! আর তাই লস অ্যাঞ্জেলেস থেকে ফরমায়েশ দিয়ে বানিয়ে এনেছেন নীল রঙা এক পোশাক। খরচ নাকি পড়েছে এক কোটি রুপি! কী আছে সেই পোশাকে? আছে কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্সের কেরামতি। এই প্রযুক্তির গুণে নাকি পোশাকটি থেকে নীল আলো বেরোবে, চোখ ধাঁধিয়ে দেবে দুশমনদের! এ ছাড়া স্পেশাল ইফেক্টের কারিকুরি দেখানোর জন্যও মোক্ষম এই বিশেষ পোশাকটি। ওয়েবসাইট।