শাহরুখের চোখে অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের চোখে চশমা! নিশ্চয়ই মোটেও ভালো লাগে না তাঁর ভক্তদের৷ পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বটে, তবে রোমান্টিক হিরো শাহরুখ যে চিরতরুণ! সমস্যা দূর করাতে চোখে তাই অস্ত্রোপচার করালেন শাহরুখ৷
না, আঁতকে ওঠার কারণ নেই শাহরুখ-ভক্তদের৷ খুবই ছোটখাটো অস্ত্রোপচার ছিল এটা৷ শাহরুখ এখন পুরো সুস্থ আছেন৷ মজা করে বলেছেন, ‘বিটুইন দ্য লাইন’ও নাকি এখন পড়তে পারছেন! বিশেষ ধন্যবাদ দিয়েছেন ডা. বুর্জোর ও তাঁর স্ত্রীকে৷ তাঁরাই অস্ত্রোপচার করেছেন শাহরুখের চোখের৷ আইএএনএস৷