শাহরুখের জন্য গৌরির কঠোর নিষেধাজ্ঞা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার দহরম-মহরমে যারপরনাই বিরক্ত শাহরুখপত্নী গৌরি খান। শাহরুখ-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই নানাভাবে এই জুটির মধ্যে দেয়াল তোলার চেষ্টা করে আসছেন তিনি। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। আর তাই এবার শাহরুখের জন্য প্রিয়াঙ্কা-বিষয়ক কঠোর নিষেধাজ্ঞাই জারি করেছেন গৌরি।সম্প্রতি ভারতের প্রথম সারির একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, ভবিষ্যতে একসঙ্গে কোনো ছবিতে অভিনয় না করার জন্য শাহরুখ এবং প্রিয়াঙ্কার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন গৌরি। মজার বিষয় হলো এর আগে গৌরি এমন নিষেধাজ্ঞা জারি করেছিলেন ঐশ্বরিয়া রাই এবং রানি মুখার্জির বিষয়েও।এ ছাড়া শাহরুখ ও প্রিয়াঙ্কাকে গৌরি সাফ জানিয়ে দিয়েছেন, বন্ধুত্বের দোহাই দিয়ে একে অপরের সঙ্গে সময় কাটাতে পারবেন না তাঁরা। শুধু তা-ই নয়, সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দিলে তাঁদের দূরত্ব বজায় রাখার জন্যও বলেছেন গৌরি। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।গৌরির এমন কঠোর আইন জারির পর শাহরুখ শুধরেছেন কি না, তা জানা না গেলেও প্রিয়াঙ্কা যে শাহরুখের পিছু ছাড়েননি, তা মোটামুটি নিশ্চিত। কারণ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স শিরোপা জেতায় শুভেচ্ছাবার্তা পাঠিয়ে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, শাহরুখের প্রতি তাঁর দুর্বলতার কথা। টুইটারে পাঠানো সেই শুভেচ্ছাবার্তায় প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কেকেআর দলকে অভিনন্দন। বীরের মতো খেলেই শিরোপা জিতেছ তোমরা। আরও অভিনন্দন শাহরুখকে।’উল্লেখ্য, শাহরুখ-গৌরির কাছের বন্ধু করণ জোহর ২৫ মে তাঁর জন্মদিনের অনুষ্ঠানে শুরুর দিকে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ না জানালেও ফারহান আখতারের মধ্যস্থতায় প্রিয়াঙ্কার সঙ্গে বিবাদ মিটিয়ে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানান করণ। অবশ্য প্রিয়াঙ্কাকে দাওয়াতপত্র পাঠানোর আগে গৌরির অনুমতি নিয়েছিলেন করণ। জন্মদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা যোগ দেওয়ার কিছুক্ষণ পর গৌরিকে ফেলে শাহরুখ ছুটে যান প্রিয়াঙ্কার কাছে। হাস্যোজ্জ্বল শাহরুখ-প্রিয়াঙ্কার দহরম-মহরম দেখে সে সময় উপস্থিত অনেকেই বিস্মিত হন।