শাহরুখের তথ্যচিত্রে তিন কণ্ঠশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কিং খান লাইভ ইন ঢাকা কনসার্ট। আর এতে অংশ নিতে ঢাকায় আসছেন শাহরুখ খান। এই অনুষ্ঠান উপলক্ষে শাহরুখ খানের ওপর একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। ভারতের নয়, তথ্যচিত্রটিতে কণ্ঠ দিয়েছেন এ দেশের তিন শিল্পী—মাজহারুল ইসলাম, ইসমত তোহা ও শারমিন লাকী। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন পলাশ মাহবুব।শারমিন লাকী বললেন, ‘কণ্ঠ দেওয়া আমার কাছে নতুন কিছু নয়। এ কাজটা প্রায়ই করি। তবে এবার শাহরুখ খানকে নিয়ে তৈরি তথ্যচিত্রে কণ্ঠ দিয়েছি। তাই এটা আলাদা মনে হয়েছে। আশা করছি, এটি দর্শকদের ভালো লাগবে।’শাহরুখ খানের ওপর নির্মিত তথ্যচিত্র কিং খান দেখানো হবে বৈশাখী টেলিভিশনে। কিং খান লাইভ ইন ঢাকা কনসার্টটি সরাসরি দেখানো হবে বৈশাখী টেলিভিশনে।গত বৃহস্পতিবার কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের সঙ্গে বৈশাখী টেলিভিশনের একটি চুক্তি স্বাক্ষর হয়। এ উপলক্ষে হোটেল সোনারগাঁয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের নির্বাহী পরিচালক ফরিদ আক্তার, ব্যবস্থাপনা পরিচালক রফিকুলআমিন, প্রধান নির্বাহীকর্মকর্তা মনজুরুলআহসান বুলবুল এবং অন্তর শোবিজের প্রধান নির্বাহীকর্মকর্তা স্বপন চৌধুরীসহ আরও অনেকে।