শাহরুখের তথ্যচিত্রে ৩ ভয়েস আর্টিস্ট
বলিউডের সুপার হিরো শাহরুখ খান ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘কিং খান লাইভ ইন ঢাকা’তে পারফর্ম করতে আসছেন। এ বর্ণাঢ্য অনুষ্ঠানকে সামনে রেখে কিং খানের ওপর একটি তথ্যচিত্র নির্মিত হয়েছে। তথ্যচিত্রে এ প্রথম একসঙ্গে দেশের সেরা তিনজন ভয়েস আর্টিস্ট কাজ করেছেন। তাঁরা হচ্ছেন—মাজহারুল ইসলাম, ইসমত তোহা ও শারমিন লাকি। তথ্যচিত্রের নির্মাতা পলাশ মাহবুব জানান, তথ্যচিত্রটিতে তিনজন ভয়েস আর্টিস্টের প্রত্যেকের আলাদা আলাদা কণ্ঠ থাকবে, আবার একসঙ্গে তিনজনেরও কণ্ঠ থাকবে।তথ্যচিত্রে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে শারমিন লাকি বলেন, ‘আমরা তো সচরাচর কণ্ঠ দিয়েই থাকি। তবে এবারই প্রথম আমরা তিনজন একসঙ্গে কণ্ঠ দিলাম। বৈশাখী টেলিভিশনের স্টুডিওতে গতকাল শুক্রবার এর ধারণকাজ সম্পন্ন হয়েছে। কাজটি করতে গিয়ে খুব মজা করেছি আমরা।’আশা করছি, এটি দর্শকদের খুব ভালো লাগবে।শাহরুখ খানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘কিং খান’ প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।