শাহরুখের দোষ স্বীকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান তাঁর বিরুদ্ধে তোলা জনসমক্ষে ধূমপানের অভিযোগ স্বীকার করে জরিমানা গুনতে রাজি হয়েছেন।স্টেডিয়ামে জনসমক্ষে ধূমপানের মামলায় আদালতের হাজিরা থেকে রেহাই নিতে শাহরুখের পক্ষে শনিবার সব দোষ স্বীকার করেছেন বলিউডের এ অভিনেতার পক্ষের আইনজীবী। শাহরুখের আইনজীবী এ অভিনেতার পক্ষে আদালতে বলেন যে বিষয়টি সামান্য, এ কারণে সশরীরে শাহরুখের হাজিরার বিষয়টি যেন আদালত মওকুফ করেন।এক খবরে পিটিআই জানিয়েছে, দুই পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি ২১ জুন পর্যন্ত স্থগিত করেছেন।প্রসঙ্গত, স্টেডিয়ামে প্রকাশ্যে ধূমপান করায় শাহরুখের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৬ মে জয়পুর আদালত তঁাকে হাজির হওয়ার নির্দেশ-সংবলিত সমন জারি করেছিলেন। আদালতে হাজিরা থেকে রেহাই পেতে দোষ স্বীকার করে জরিমানা দিতে রাজি হয়েছেন শাহরুখ।উলে্লখ্য, ৮ এপ্রিল রাজস্থান রয়্যালসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সময় প্রকাশ্যে ধূমপান করার সময় ক্যামেরায় ধরা পড়েন তিনি। পরে এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল স্টেডিয়াম কর্তৃপক্ষ।এবারের আইপিএল মেৌসুমে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ফাইনাল নিশ্চিত করলেও শাহরুখ খানা নানা ঝামেলায় জড়িয়ে পড়েছেন। মুম্বাই স্টেডিয়ামে তাঁর জন্য পঁাচ বছরের নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পরপরই ২২ মে তাঁর বাড়ি মান্নাতে হাজির হয়েছিল পুলিশ। অবশ্য সে সময় বাড়িতে ছিলেন না শাহরুখ।