শাহরুখের নতুন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জোর কা ঝাটকা’ ততটা ঝটকা দিতে না পারলেও, হতাশ নন শাহরুখ। ফের নাকি আরেক রিয়েলিটি শো প্রযোজনা করবেন এই বলিউড তারকা। করবেন বলতে, কাল শুরু করেছেন। শাহরুখের প্রযোজনা সংস্থা এরই মধ্যে ‘লাইভ মাই লাইফ’ নামের শো-টির কাজ হাতে নিয়েছে। এই শো-তে ভাগ্যবান দর্শক তাঁদের প্রিয় তারকার সান্নিধ্য পাবেন এক কিংবা দুই দিনের জন্য। কেবল সান্নিধ্যই নয়, তারকারা যেমন থাকবেন, তেমনটাই থাকবেন শো-তে অংশ নেওয়া দর্শকেরা। খাবেন একই রকম খাবার। দেওয়া হবে একই রকম জিম, গাড়ি এবং ঘরসহ অন্যান্য সুবিধা। ওয়েবসাইট।