শাহরুখের নাচের সমালোচনা করলেন মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত ও শাহরুখ খান
মাধুরী দীক্ষিত ও শাহরুখ খান

‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান ভালো নাচতে পারেন না বলেই মন্তব্য করলেন নাচে পারদর্শিতার জন্য সুপরিচিত বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
‘আনজাম’, ‘কয়লা’, ‘দিল তো পাগল হ্যায়’ ও ‘দেবদাস’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে বড় একটি নাচের দলের সদস্য রাহুল চরিত্রে দেখা গেছে শাহরুখকে। ওই ছবিতে পূজা চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী।
সম্প্রতি শাহরুখের নাচের সমালোচনা করে মাধুরী বলেন, ‘শাহরুখকে ভালো নৃত্যশিল্পী বলা যায় না। নাচের ওপর তাঁর কোনো প্রশিক্ষণও নেই। তার পরও তাঁর ভেতর কী যেন একটা আছে! নাচের দৃশ্যে তিনি নিজেকে যেভাবে প্রাণবন্তভাবে উপস্থাপন করেন, তার কোনো তুলনা হয় না। মূলত, এ কারণেই শাহরুখের নাচ সবাইকে চুম্বকের মতো টানে।’ জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

এদিকে, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘ঘাগড়া’ আইটেম গানে এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে নেচেছেন ৪৬ বছর বয়সী মাধুরী। রণবীরের প্রশংসা করে ‘আজা নাচলে’খ্যাত এ তারকা অভিনেত্রী মন্তব্য করেছেন, ‘নিঃসন্দেহে রণবীরের সামনে উজ্জ্বল ভবিষ্যত্ অপেক্ষা করছে। আমি নিশ্চিত, কেবল তারকা নয়, ভালো অভিনেতা হিসেবে চলচ্চিত্রজগতে বড় একটা জায়গা দখল করবেন তিনি। নৃত্যশিল্পী হিসেবেও তিনি চমত্কার। রণবীর অনেক পরিশ্রম করে নাচেন।’