শাহরুখের পর আনন্দের অভিযোগ এবারে শিল্পার বিরুদ্ধে
সম্প্রতি বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন জয়পুরের একটি ক্রিকেট একাডেমির পরিচালক আনন্দ সিং। এর আগে জনসমক্ষে ধূমপান করায় বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও ইরফান খানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন আনন্দ।আনন্দ তাঁর অভিযোগে দাবি করেছেন, ক্রিকেট প্রতিভা অন্বেষণমূলক একটি প্রতিযোগিতায় যুক্ত হওয়ার বিনিময়ে তাঁকে আট লাখ ভারতীয় রুপি দিতে চেয়েছিলেন শিল্পা-রাজ দম্পতি। কিন্তু তা না দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন শিল্পা ও রাজ। এক খবরে জানিয়েছে ‘জিনিউজ’।এ মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পা ও রাজ। হঠাত্ এমন বিতর্কিত অভিযোগ ওঠায় তাঁরা দারুণ অস্বস্তিতে পড়ে গেছেন। দ্রুত এ অভিযোগের নিষ্পত্তি চান তাঁরা।এদিকে আনন্দ সিংকে ১৪ মের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগ প্রত্যাহার করতে বলেছেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট।