শাহরুখের পরিকল্পনা পণ্ড করতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ-সালমানের বৈরিতা বলিউডে নতুন কিছু নয়। একটিমাত্র খবর এই দুই অভিনেতার দা-কুমড়ায় সম্পর্ককে বুঝি আরও জটিল করে তুলল। দিন কয়েক আগে শাহরুখ সিদ্ধান্ত নিয়েছেন তাঁর বহু প্রতীক্ষিত, বিশাল বাজেটের ছবি ‘রা ডট ওয়ান’ ভারতের ৩ হাজার সিনেমা হলে একসঙ্গে মুক্তি দেবেন (অক্টোবরে)। বোধকরি, শাহরুখের এমন পরিকল্পনা বাস্তবায়নের আগেই সালমান খানের ‘বডিগার্ড’ ছবিটি ২ হাজার ৭৯৯টি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে। এরই মধ্যে ছবির দুই হাজার প্রিন্ট বিলি করা হয়ে গেছে। আজ ৩১ আগস্ট ‘বডিগার্ড’ মুক্তি পাবে। এ ব্যাপারে চলচ্চিত্র বোদ্ধা তারান আদর্শ বলেন, ‘খবরটা আমিও শুনেছি। সত্যি হলে বডিগার্ড হিন্দি সিনেমার সব রেকর্ড ভেঙে দেবে। কারণ এর আগে কোনো ছবির এত বেশি সংখ্যক প্রিন্ট বাজারে ছাড়া হয়নি।’ তাঁর ধারণা, সালমান খানের মতো তারকার উপস্থিতি, পাশাপাশি ঈদের দিন থাকায় এতগুলো সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। -মুম্বাই মিরর।