শাহরুখের পোস্টারের সামনে আমিরের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যশরাজ স্টুডিওতে ‘ধুম ৩’ ছবির গানের দৃশ্যের মহড়ার সময় সেখানে সাঁটা শাহরুখ খানের একটি ছবির পোস্টার সরাতে বলেছিলেন আমির খান। কিন্তু তাঁর অনুরোধ রক্ষা না হওয়ায় অগত্যা শাহরুখের পোস্টারের সামনেই গানের দৃশ্যের মহড়া দিয়েছেন নাখোশ আমির।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘জি নিউজ’ জানিয়েছে, কাজের প্রতি অত্যন্ত মনোযোগের কারণে সুপরিচিত ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির। সম্প্রতি আবারও তার প্রমাণ দিয়েছেন তিনি। যশরাজ স্টুডিওতে ‘ধুম ৩’ ছবির একটি গানের দৃশ্যের মহড়ার সময় তাঁর অদ্ভুত আচরণ নজর কেড়েছে সেখানে উপস্থিত সবার।একটি নাচের দলের সঙ্গে মহড়া শুরু করেন আমির। বিশাল মহড়াকক্ষে শুরুতে সব ঠিকঠাকই ছিল। কিন্তু কিছুক্ষণ পর আমির হঠাত্ করেই তাঁর নাচ থামিয়ে দেন। আর সবাই মহড়া চালিয়ে গেলেও ঘরের আরেক কোনায় গিয়ে কার সঙ্গে যেন আলাপ জুড়ে দেন আমির। সবাই খুব ভালো করেই জানেন, কাজ বাদ দিয়ে গল্প করার মতো মানুষ আমির নন। তাঁর এমন অদ্ভুত আচরণে খটকা লাগে সবার। পরে জানা যায়, মহড়াকক্ষের দেয়ালে শাহরুখ অভিনীত ‘দিল তো পাগল হ্যায়’ ছবির বিশাল এক পোস্টার সাঁটা ছিল। সেটা চোখে পড়ার কারণেই কাজে মনোযোগ দিতে পারছিলেন না আমির। এ জন্য তিনি একজনকে ডেকে পোস্টারটি সরানোর অনুরোধ করেন।কিন্তু আমিরের অনুরোধ প্রত্যাখ্যান করেন যশরাজ ফিল্মসের কর্মচারীরা। তাঁকে জানানো হয়, মহড়াকক্ষ থেকে কোনো কিছু সরানোর এখতিয়ার তাঁদের নেই। এ ঘটনায় নাখোশ হলেও, কোনো উচ্চবাচ্য না করে গানের মহড়ায় ফিরে যান ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতা।