শাহরুখের প্রথম পারিশ্রমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশ-খ্যাতি, ধন-দৌলত—কী নেই তাঁর! গোটা দুনিয়ায় তিনি এক নামে পরিচিত, বলিউডের সুপারস্টার শাহরুখ খান। অথচ এককালে কত সাধারণ কাজই না করেছেন তিনি। পঙ্কজ উদাসের এক গজলসন্ধ্যায় অতিথিদের অভ্যর্থনা জানানোর কাজ করেন শাহরুখ। দিল্লির সেই অনুষ্ঠানে মাত্র ৫০ রুপি পারিশ্রমিক পান তিনি। জীবনের প্রথম সেই পারিশ্রমিক নিয়ে সোজা ট্রেনে চড়ে আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন। সম্প্রতি টুইটারে লেখা এক বার্তায় শাহরুখ এসব কথা জানান। ওয়েবসাইট।