শাহরুখের প্রশংসায় বিপাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে প্রায় এক দশক পার করলেন বিপাশা বসু। এই এক দশকে তিনি বলিউডের বেশ কজন অভিনেতা-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের মধ্যে শীর্ষে আছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। বলিউডে কিং খান বলে পরিচিত শাহরুখ সর্ম্পকে বিপাশা বলেন, শাহরুখ বুদ্ধিমান, একজন ক্রিয়েটিভ অভিনেতা ও সর্বপরি একজন ভালো ব্যবসায়ী। এক কথায় অনেক গুণের অধিকারী তিনি, যা সচরাচর অন্যদের থাকে না। শাহরুখ ছাড়াও বিপাশার মতে অক্ষয় কুমার, অজয় দেবগান ও রনবীর কাপুর তাঁর পছন্দের তালিকায় প্রথম দিকে রয়েছেন। তবে সারা বলিউডে এ ধরনের প্রতিযোগিতায় জন আব্রাহামের অবস্থান সবার ওপরে। তাই তো এখন পর্যন্ত সেরা মুহূর্ত ও সেরা ছবি জিসম বলে জানান বিপাশা বসু।