শাহরুখের ফুটবল-জ্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেও তাঁকে দেখা গিয়েছিল ক্রিকেট গ্যালারিতে। আর সব সমর্থকের সঙ্গে গলা ফাটিয়েছেন। টেনশনে ঘেমেনেয়ে একসা হয়েছেন। আনন্দে ফেটে পড়েছেন। হতাশায় মুষড়েও পড়তে হয়েছে। আইপিএলে কলকাতা নাইট রাইডারস দলের মালিক শাহরুখ খান এবার ফুটবল-জ্বরে আক্রান্ত। সময়টা যে ফুটবলেরই।
বলিউড তারকাদের মধ্যে শাহরুখ বরাবরই ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত। কিং খান গতকাল বৃহস্পতিবার টুইটারে ফুটবল নিয়ে তাঁর উন্মাদনার কথা জানিয়ে লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপ আবার শুরু হচ্ছে। আমি ভীষণ রোমাঞ্চিত। টিভিতে আটকে থাকবে চোখ!’ আইএএনএস।