শাহরুখের বাড়িতে হট্টগোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনামী এক সূত্রের কাছ থেকে খবর এসেছিল—শাহরুখ খানের বাড়ির এক অতিথিকে হত্যার পরিকল্পনা এঁটেছে অপরাধ-সরদার ছোটা শাকিলের লোকজন। স্বাভাবিকভাবেই তৎপর হয়ে উঠেছিল মুম্বাই পুলিশ। ঘিরে ফেলা হয়েছিল শাহরুখ খানের প্রাসাদোপম বাড়ি মান্নাত। তল্লাশি চলছিল বাড়ির আশপাশ দিয়ে যাওয়া প্রায় প্রতিটি গাড়িতে। শেষ পর্যন্ত অবশ্য তেমন কোনো ঘটনা ঘটেনি। স্রেফ গুজব হিসেবে প্রমাণিত হয়েছে বেনামী সূত্র থেকে দেওয়া এই খবর। যাঁকে ঘিরে এত কাণ্ড, সেই ব্যবসায়ী শচীন জোশি মোটেও জানতেন না, ছোটা শাকিলের লোকজনের ‘নিশানা’ হওয়ার খবর। ব্যবসায়িক কাজে শাহরুখের সহযোগীদের সঙ্গে আলাপ করতে সেদিন মান্নতে আসার কথা ছিল শচীনের। নিজের নতুন ছবির শুটিং উপলক্ষে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন শাহরুখ খান। ওয়েবসাইট।