শাহরুখের বিষাদে হরিষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিকে ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিষিদ্ধ, অন্যদিকে মাঠে ধূমপানের দায়ে রাজস্থানের আদালতে তলব—সব মিলিয়ে শনির বলয় ঘুরছে শাহরুখকে ঘিরে! তার মাঝে আনন্দের বারতা এনে দিল কলকাতা নাইট রাইডার্স। গত মঙ্গলবার আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ১৮ রানে জয় পেয়েছে দলটি। আর এবারই প্রথম ফাইনালের টিকিট পেল শাহরুখের দল। তাই এত চাপের মাঝেও তিনি এমন আনন্দ উদ্যাপন করলেন মাঠে ডিগবাজি দিয়ে! এএফপি।