শাহরুখের বোন নূরজাহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই ১৯৯৭ সালে চাচাতো ভাই শাহরুখের সঙ্গে তাঁর দেখা হয়েছিল শেষবার। এরপর আর দেখা হয়নি। দেখা হবেই বা কী করে। নূরজাহান থাকেন পাকিস্তানে। আর শাহরুখ খান ভারতে। এত দিন পর আসছে ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ। আগামী মাসে পাকিস্তান থেকে ভারত যাচ্ছেন নূরজাহান। পাকিস্তানের পেশোয়ার থেকে শাহরুখের জন্য নিয়ে আসবেন পেশোয়ারের বিখ্যাত চপ্পল আর রেশমি কোর্তা। শাহরুখ সময় দিতে পারলে তিনি দিল্লি থেকে মুম্বাই আসবেন। নূরজাহান তাঁর ভাই শাহরুখকে নিয়ে গর্বিত। নিজের ছেলের নাম শাহরুখের নামে রেখেছেন। ‘ফেব্রুয়ারি মাসে আমি নয়াদিল্লি যাব ১০ দিনের জন্য। শাহরুখের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে।’ বলেছেন নূরজাহান। শাহরুখের বাবা তাজ মোহাম্মদরা ছিলেন পাঁচ ভাই। তাজ ছিলেন ভাইদের মধ্যে কনিষ্ঠতম। নূরজাহানের বাবা গুলাম মোহাম্মদ ছিলেন কংগ্রেসের সঙ্গে যুক্ত একজন পেশোয়ারি। ওয়েবসাইট।