শাহরুখের মধ্যস্থতায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে এখন কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়াদের আধিপত্য। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মহড়ায় এই দুই অভিনেত্রীর মধ্যে যুদ্ধ বেধে গিয়েছিল প্রায়। শেষে শাহরুখ খানের মধ্যস্থতায় মিটমাট হয়। বলিউডের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, প্রিয়াঙ্কা সময়মতোই মহড়ায় যোগ দিয়েছিলেন। কিন্তু পুনে থেকে আসতে আসতে কয়েক ঘণ্টা দেরি করে ফেলেন কারিনা। যখন তিনি জানতে পারলেন, তাঁর অপেক্ষা না করেই প্রিয়াঙ্কা নিজের মতো কাজ শুরু করে দিয়েছেন, তখন অনুষ্ঠান বয়কট করে চলে যেতে উদ্যত হন। ঘটনা শুনে এগিয়ে আসেন শাহরুখ। দুই অভিনেত্রীকে বোঝান। শাহরুখের কথায় রাজি হন কারিনা, হ্যাঁ সূচক মাথা নাড়েন প্রিয়াঙ্কাও। পরের দিন দুজনার দেখা হতেই একে অন্যকে আলিঙ্গন করেন। ওয়েবসাইট।