শাহরুখের যব তক হ্যায় জানের অনুষ্ঠানে সালমান!
দ্বন্দ্ব ভুলে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র যব তক হ্যায় জানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান খান।চলচ্চিত্রটির উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর অপ্রত্যাশিত এ উপস্থিতি সবাইকে আনন্দে ভাসিয়েছে। উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন এক টুইট বার্তায় জানিয়েছেন, সালমান, আমির, শাহরুখ, ক্যাটরিনা ও আনুশকার সঙ্গে দারুণ সময় পার করেছেন তিনি।এক খবরে এনডিটিভি জানিয়েছে, এবারের দীপাবলি উপলক্ষে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত ‘যব তক হ্যায় জান’ ও অজয় দেবগনের ‘সান অফ সর্দার’ চলচ্চিত্র মুক্তি পাছে। বলিউড তারকারা অনেকেই চলচ্চিত্র দুটির পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছেন। এর আগে সালমান খান এক টুইট বার্তায় ‘সান অফ সর্দার’-এর পক্ষে তাঁর অবস্থান জানিয়েছিলেন। তবে ১২ নভেম্বর রাতে যশ রাজ ফিল্মের ব্যানারে ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সম্ভবত যশ রাজ ফিল্মস আর ক্যাটরিনা কাইফের কারণেই শাহরুখ অভিনীত চলচ্চিত্রটির এ উদ্বোধনী আয়োজনে হাজির ছিলেন সালমান।অবশ্য অনুষ্ঠানে শাহরুখের শত্রু-মিত্র অনেকে উপস্থিত থাকলেও সেখানে আসেননি শাহরুখের এক সময়ের জুটি অজয়-পত্নী অভিনেত্রী কাজল।