শাহরুখের লুঙ্গি নাচের ভক্ত রজনীকান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Shahrukh-Lungi-Dance-Rajinikanth-210713
Shahrukh-Lungi-Dance-Rajinikanth-210713

দুরন্ত গতিতে ছুটছে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’। এই ঈদে মুক্তি পাওয়ার পর দর্শক মাতিয়ে নিট মুনাফা এ পর্যন্ত ৩৯ কোটি ছাড়িয়েছে। শুধু দর্শকই মাতাচ্ছে না ‘চেন্নাই এক্সপ্রেস’, চলচ্চিত্রে শাহরুখ খানের লুঙ্গি নাচের প্রশংসা করেছেন স্বয়ং রজনীকান্ত। 
থালাভিয়া ট্রিবিউট’ বা লুঙ্গি নাচ নামের এ বিশেষ গানটি তাঁকে উত্সর্গ করায় বেজায় খুশি ভারতের কিংবদন্তির অভিনেতা রজনীকান্ত। এক খবরে জানিয়েছে মুম্বাইভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিড ডে। 

এ প্রসঙ্গে শাহরুখ খান জানিয়েছেন, ‘ইউটিউবে “চেন্নাই এক্সপ্রেস” ছবির লুঙ্গি নাচের ভিডিওটি দেখার পর রজনীকান্ত আমাকে ডেকে গানটির প্রশংসা করেছেন।’

‘গানটি সুন্দর, দুষ্টুমিভরা আর চমত্কার’—এমন মন্তব্য করে রজনীকান্ত গানটির জন্য শাহরুখকে ধন্যবাদও জানান।

৮ আগস্ট শাহরুখ খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গানটি রজনীকান্ত স্যার পছন্দ করায় আমিও খুশি।’ গানটির জন্য রজনীকান্তের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন বলেও জানিয়েছেন শাহরুখ। গানটি গেয়েছেন হানি সিং।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি ৯ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শাহরুখ ও দীপিকা অভিনীত এই চলচ্চিত্রের পরিচালক রোহিত শেঠি। এটি ১৫০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়বে বলেই আশা করছেন ছবির নির্মাতারা।