শাহরুখের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় রাজনৈতিক দল শিবসেনার অধিপতি যাদব থ্যাকারের জন্মদিন ছিল গত মঙ্গলবার। ৫০তম জন্মদিনে বহু প্রতিষ্ঠান ও ব্যক্তি তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কিন্তু চমকপ্রদ অভিনন্দন বার্তাটি তিনি পান বলিউডের তারকা শাহরুখ খানের কাছ থেকে। কোনো কার্ডের মাধ্যমে নয়, শিবসেনার সংবাদপত্র সামনার অর্ধেক পাতাজুড়ে একটি বিজ্ঞাপন ছেপে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খান। তাঁর রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে যাদব থ্যাকারেকে জন্মদিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। অথচ চলতি বছরের শুরুতে শিবসেনা শাহরুখ খানকে বর্জনের ঘোষণা দিয়েছিল। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের বন্দনা করার অভিযোগে শাহরুখকে বর্জনের ঘোষণা দিয়েছিলেন দলটির নেতা-কর্মীরা। ওয়েবসাইট।