শাহরুখের শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশ চোপড়ার শেষ ছবির নায়ক তিনি। পর্দার পেছনের রসায়ন ছিল তাঁদের মধ্যে দারুণ! গত ২১ অক্টোবর না-ফেরার দেশে চলে গেলেন যশ চোপড়া। তাই শাহরুখ খান প্রিয় পরিচালককে শ্রদ্ধা জানাবেন ১৩তম জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নেচে। গত বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যশ চোপড়াকে সম্মান জানাব তাঁর ছবির নায়িকাদের সঙ্গে নেচে। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি।’ যশ চোপড়ার ডর, দিল তো পাগাল হ্যায় ও বীর-জারা ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। শেষ ছবি জাব তাক হ্যায় জান-এও আছেন এই তারকা। আর ভারতের মুম্বাইয়ে আগামী ৬ জানুয়ারি বসবে জি সিনে অ্যাওয়ার্ডের আসর। জি টিভিতে অনুষ্ঠানটি দেখা যাবে আগামী ২০ জানুয়ারি। আইএএনএস।