শাহরুখের সঙ্গে এষার টক্কর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রা ওয়ান’ যদি হয় বাপ-ছেলের ভালোবাসার ছবি, তাহলে টেল মি ও খোদা হবে বাপ-মেয়ের আবেগনির্ভর একটি ছবি। আসছে দিওয়ালিতে ছবি দুটি মুক্তি পাবে। প্রথমটি শাহরুখ খানের বহুল আলোচিত বিশাল বাজেটের ছবি। আর দ্বিতীয় ছবিতে অভিনয় করেছেন হেমা মালিনীর মেয়ে এষা দেওল। হেমা বলেন, ‘সম্প্রতি ছবি সরবরাহকারী ও প্রদর্শনকারীদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁরা আসছে দিওয়ালিতে ছবিটি মুক্তি দিতে রাজি হয়েছেন। অবশ্য রা ওয়ান ডটকম ছবির কথা তাঁদের স্মরণ করিয়ে দিয়েছিলাম। কিন্তু তাঁরা বলেছেন, এমন তো নয় যে, লোকে দিওয়ালির মতো উত্সবে একটিমাত্র ছবি দেখতে চেয়েছে।’ হেমা মনে করেন, বড় উত্সবগুলোতে মুক্তি পাওয়া ছবিগুলোর বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে। আইএএনএস।