শাহরুখের সর্বশেষ ‘যব তক হ্যায় জান’
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাহরুখ খানের নতুন ছবির নাম জনসমক্ষে এল। যশ চোপড়া পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবিটির নাম ‘যব তক হ্যায় জান’।যশ চোপড়া পরিচালিত নতুন ছবিটির মুক্তির তারিখ ১৩ নভেম্বর চূড়ান্ত হলেও, এত দিন পর্যন্ত ছবির নাম নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল বলিউডে। কিছুদিন আগে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছিল, ছবিটির নাম ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’। কিন্তু সেটা যে গুজব, পরে তা প্রমাণিত হয়। সম্প্রতি এক খবরে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, ছবিটির নাম রাখা হয়েছে ‘যব তক হ্যায় জান’। আট বছর বিরতির পর ‘যব তক হ্যায় জান’ পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন বলিউডের বর্ষীয়ান চিত্রনির্মাতা যশ রাজ। ত্রিভুজ প্রেমের বিষয়বস্তু নিয়ে ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রেহমান।