শাহরুখের স্ত্রী গৌরী খান মাদকে আসক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপরিবারে গৌরী
সপরিবারে গৌরী

সরাসরি অভিনয়ের সঙ্গে যুক্ত না হলেও একাধিক ব্যবসাসফল ছবি প্রযোজনা করে এবং ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের স্ত্রী হওয়ার সুবাদে তারকাখ্যাতি পেয়েছেন গৌরী খান। সম্প্রতি গৌরী সম্পর্কে চমকপ্রদ এক তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ৪৩ বছর বয়সী গৌরী খান মাদকে আসক্ত।
এখন পর্যন্ত বলিউডের অনেক তারকাই ভারত ও ভারতের বাইরের বিভিন্ন বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েছেন। এ তালিকায় গৌরী খানের নামও আছে। কয়েক বছর আগে জার্মানির বার্লিন বিমানবন্দরে অল্প পরিমাণ গাঁজাসহ ধরা পড়েন তিনি। নিজের সেবনের জন্য গাঁজা বহন করছেন বলে জানালে বিমানবন্দর কর্তৃপক্ষ গৌরীকে ছেড়ে দেন।
গৌরী পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। অন্দরসজ্জার পাশাপাশি তিনি পোশাকের নকশাও করেন। ছবি প্রযোজনা ও পরিবেশনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা তিনি। ‘ম্যায় হু না’, ‘কাল’, ‘ওম শান্তি ওম’, ‘মাই নেম ইজ খান’, ‘রা.ওয়ান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, চেন্নাই এক্সপ্রেস’সহ একাধিক ব্যবসাসফল ছবির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন গৌরী।
২৩ বছর আগে দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেন শাহরুখ খান। দুই ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ-গৌরীর সুখের সংসার।

শাহরুখের সঙ্গে গৌরী
শাহরুখের সঙ্গে গৌরী

১৯৯১ সালে গাঁটছড়া বাঁধলেও শাহরুখ-গৌরীর পরিচয় পর্বটা হয়েছিল ১৯৮৪ সালে, যখন তাঁরা দুজনই স্কুলে পড়তেন। তখন শাহরুখের বয়স ছিল ১৯, আর গৌরীর মাত্র ১৪ বছর। একটি অনুষ্ঠানে তাঁদের প্রথম সাক্ষাত্ হয়। শাহরুখ জানিয়েছেন, প্রথম দেখাতেই গৌরীর প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। টানা সাত বছর চুটিয়ে প্রেম করার পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিতে গৌরীর গলায় মালা পরান কিং খান। সেই থেকে এক ছাদের নিচেই বসবাস করছেন তাঁরা।
মাঝে বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে শাহরুখের ঘনিষ্ঠতার খবর চাউর হওয়ায় শাহরুখ-গৌরীর সংসারে অশান্তির ঝড় উঠলেও, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমস্যা মিটিয়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করেছেন শাহরুখ-গৌরী। দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাস করে ভালোবাসা, পারস্পরিক সমঝোতা এবং বিশ্বস্ততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলিউডের সফল এ দম্পতি।