শাহাবুদ্দিনের 'যোদ্ধা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের সম্প্রতি আঁকা ২৯টি চিত্রকর্ম নিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে একক চিত্র প্রদর্শনী ‘যোদ্ধা’। ধানমন্ডির সাতমসজিদ রোডের গ্যালারি-২১-এ প্রদর্শনীর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন।
অনেক সময় জীবনের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সংগ্রাম করতে হয়। আবার কখনো মাতৃভূমির মর্যাদা কিংবা সভ্যতাকে বাঁচিয়ে রাখতেও মানুষকে যুদ্ধ করতে হয়—এমন বিবেচনা থেকেই প্রদর্শনীর শিরোনাম হয়েছে ‘যোদ্ধা’। বিশাল বিশাল ক্যানভাসে ছবি এঁকেছেন শাহাবুদ্দিন। প্রদর্শনীর প্রতিটি কাজই তেলরঙের। তিন সপ্তাহব্যাপী প্রদর্শনী শেষ হবে ১১ অক্টোবর। খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।