শাহেদের ধারাবাহিক ‘ফ্যাশন শো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কয়েক বছর আগে থেকেই ফ্যাশন নিয়ে নাটক নির্মাণের পরিকল্পনা করছিলাম। বলতে পারেন, এটা আমার অনেক দিনের স্বপ্ন। আর তা বাস্তবরূপ দিতে সহযোগিতা করছে ইমপ্রেস টেলিফিল্ম।’ বললেন শাহেদ। এবার তিনি তৈরি করতে যাচ্ছেন ধারাবাহিক নাটক ফ্যাশন শো। আগামী মাসের শুরুতেই ধারাবাহিকটির নির্মাণকাজ শুরু হবে। শাহেদ জানান, এটি হবে তাঁর নির্দেশনায় পঞ্চম নাটক। নাটকের গল্প গড়ে উঠেছে গ্রাম থেকে ঢাকায় আসা এক তরুণীকে নিয়ে। একসময় সে বেছে নেয় ফ্যাশনের জগত্। নাটকের মূল চরিত্রে অভিনয় করবেন লাক্স-চ্যানেল আই তারকা তাহসিন। শাহেদ জানান, ফ্যাশন ও র্যাম্পের জগতের কয়েকজন মডেল অভিনয় করবেন এই নাটকে। এটি এপ্রিল মাসে চ্যানেল আইয়ে প্রচার শুরু হবে।