শাড়ি থেকে সালোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর পোশাক-আশাক নিয়ে কম সমালোচনা হয়নি। সবচেয়ে বাজে পোশাকের তারকা হিসেবে পুরস্কৃতও হয়েছিলেন। আর তখনই শাড়ির সাহায্য নিলেন তিনি। ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর নকশার দারুণ সব শাড়ি পরে মাথা ঘুরিয়ে দিলেন দর্শকদের। তবে আর শাড়ি নয়। বিদ্যা বালানকে এবার পরতে হবে সালোয়ার-কামিজ। ঘনচক্কর ছবিতে এমরান হাশমির সঙ্গে এক পাঞ্জাবি পরিবারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। কোনো কোনো দৃশ্যে হারেম সালোয়ার, টি-শার্ট, রাবারের স্লিপারও পরতে দেখা যাবে তাঁকে। এনডিটিভি।