শাড়ি দিয়ে মাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম তিনি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন। আর প্রথমবারই বাজিমাত করলেন। বেশভূষায় ফরাসি ওই উৎসবে সবার দৃষ্টি কাড়লেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। পশ্চিমা ধাঁচের পোশাক পরে নয়, সাদা রঙের শাড়ি পরে সেদিন লালগালিচায় পা রেখেছিলেন দীপিকা। সঙ্গে সঙ্গে আলোকচিত্রীদের একের পর এক ক্যামেরা ঝিলিক দিয়ে ওঠে। শাশ্বত ভারতীয় নারীর বেশে ২৪ বছর বয়সী এই অভিনেত্রীকে আরও আকর্ষণীয় লাগছিল সেদিন। ওয়েবসাইট।