শাড়িপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার ভারতে এসেছিলেন প্যারিস হিলটন। উদ্দেশ্য ছিল, এশিয়ার এই দেশে নিজের ব্র্যান্ডের হাতব্যাগ ও অন্য কয়েকটি ফ্যাশন অনুষঙ্গের আনুষ্ঠানিক উদ্বোধন। সেটা তো হয়েছেই, পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে এক বিশেষ পার্টিতেও অংশ নেন তিনি, হয়েছেন এক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদমুখ। আর এরই মধ্যে দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন প্যারিস হিলটন। বললেন, ‘দুটি ছবির ব্যাপারে কথা হয়েছে, তবে এখনো তেমনভাবে ভেবে দেখিনি। যা হোক, ভালো চিত্রনাট্য হলে বলিউডের ছবিতে কাজ করার ইচ্ছা আছে আমার। বলিউডের ছবিগুলো খুব সুন্দর। এ ছাড়া এখানকার পোশাক-আশাকও দারুণ পছন্দ আমার!’ ভারতে এসে শাড়িও পরেছিলেন হিলটন। আর নিজেকে আয়নায় দেখে এতটাই মুগ্ধ তিনি, ফিরে যাওয়ার আগে বললেন, ‘যুক্তরাষ্ট্রে গিয়েও শাড়ি পরতে চাই আমি।’ টিএনএন।