শিকাগো ও সিয়াটলে 'শুনতে কি পাও'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের দুটি উৎসব থেকে এবার আমন্ত্রণ পেয়েছে কামার আহমাদ সাইমনের তথ্যচিত্র শুনতে কি পাও। দক্ষিণ এশীয় আর্ট কাউন্সিল ১৮ থেকে ২১ সেপ্টেম্বর শিকাগোতে আয়োজন করেছে পঞ্চম দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব। এই উৎসবে দেখানো হবে ছবিটি।
উত্তর আমেরিকায় দক্ষিণ এশীয় চলচ্চিত্র এবং ভিজ্যুয়াল আর্টের অন্যতম আন্দোলন ‘তাসবির’ আয়োজন করেছে নবম দক্ষিণ এশীয় উৎসব। সিয়াটলে ১০ দিনের এই উৎসব শুরু হচ্ছে আগামী ৩০ অক্টোবর। শুনতে কি পাও থাকছে এই উৎসবেও।
এ বছর মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার ‘স্বর্ণশঙ্খ’ এবং গত বছর প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম উৎসব সিনেমা দ্যু রিলেতে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে শুনতে কি পাও।