শিকাগোতে ভাড়াবাড়িতে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়বারের মতো বাবা হয়ে পুরোপুরি বদলে গেছেন আমির খান। ছেলে আজাদ তাঁকে নাকি ‘ঘরের ছেলে’ বানিয়ে দিয়েছে! আর তাই ধুম থ্রি ছবির শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রের শিকাগোতে যাওয়ার সময় সঙ্গে নিয়েছেন স্ত্রী-ছেলে সবাইকে। পরিচালক যশরাজ চেয়েছিলেন, পরিবার নিয়ে আমির উঠবেন বিলাসবহুল হোটেলে। কিন্তু তা না করে আমির শিকাগোতে একটি অ্যাপার্টমেন্টই ভাড়া করেছেন। তাঁর কাছের এক বন্ধু জানান, আমির নাকি এখন বাসায় ফেরার জন্য মুখিয়ে থাকেন। কারণ, অপেক্ষায় থাকা স্ত্রী-ছেলের মুখ দেখতে নাকি মন ভীষণ আঁকুপাঁকু করে তাঁর। শিকাগোতে তিন মাস থাকবেন আমির। এর মধ্যে অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তাঁদের আরাধ্যকে নাকি নিয়ে যাবেন সেখানে। বিগ বি এবং জয়া বচ্চনও অতিথি হবেন আমিরের বাসায়। বলিউড হাঙ্গামা।